আমরা ১০০% বিশুদ্ধ অর্গানিক পণ্যের নিশ্চয়তা দিয়ে থাকি। ভেজাল ও কেমিক্যালমুক্ত খাবারের জন্য আমাদের উপর আস্থা রাখতে পারেন।
আমাদের কার্যক্রম
আপনার ক্রয়কৃত পণ্য থেকে অর্জিত মুনাফার একটি অংশ ব্যয় হবে, অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণার্থে আমাদের নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে, ইনশাআল্লাহ। আপনিও অসহায়-দুঃস্থ মানুষের সাহায্যে আমাদের ফাউন্ডেশনে যুক্ত থাকুন পণ্য বাজার থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে।
কুমড়ার বিচি
রঙ্গিন শাকসবজির মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া। অনেকেই জানেন না মিষ্টি কুমড়ার বীজও শরীরের জন্য ভীষন উপকারী। এই বীজ আমরা খাওয়ার অযোগ্য ভেবে ফেলে দিই। তবে পুষ্টিগুণে সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বীজ হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উৎস।
মিষ্টি কুমড়ার বীজ উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। কোনো কোলেস্টেরল নেই বলে এটি একটি নিরাপদ প্রোটিনের উৎস। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস কপার, ভিটামিন ই, আয়রন ও ফাইবার।
কুমড়ার বিচি কেন খাবেন?
রোগপ্রতিরোধক্ষমতাবাড়ায়: মিষ্টি কুমড়ার বীজে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ইমিউনিটি ভালো থাকলে যেকোনো রোগ সহজে প্রতিরোধ করা যায়।
হার্ট ভালো রাখে: এই বীজের ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডও কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: মিষ্টি কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। ফলে ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
ভালো ঘুম: কুমড়োর বীজের ট্রিপটোফ্যান নামক অ্যামিনো এসিড ভালো ঘুম হতে সাহায্য করে।
ওজন হ্রাস করে: মিষ্টি কুমড়ার বীজ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ক্ষুধা নিবারণ করার পাশাপাশি খাওয়ার প্রবৃত্তি কমায়। ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় এটি যোগ করা উচিত ।
হাড় মজবুত করে: এই বীজে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি বোন ডেনসিটি বৃদ্ধি করে হাড়কে মজবুত করে।
আমাদের কাছে পাবেন বাছাইকৃত উন্নত মানের কুমড়ার বিচি যা আপনার পুষ্টি চাহিদা পূরনে অনেকটাই সহায়ক।
প্রতিদিন এক মুঠো কুমড়ার বীজ (প্রায় ২০-৩০ গ্রাম) খাওয়া উচিত। কুমড়ার বিচি কাঁচা খাওয়া যেতে পারে, তবে তা ভালোভাবে পরিস্কার করে নিতে হবে। কুমড়ার বিচি ভেজেও খাওয়া যায়, তবে সেক্ষেত্রে তেল কম ব্যবহার করা উচিত, কারন অতিরিক্ত তেল ক্যালোরি বাড়াতে পারে। এছাড়াও কুমড়ার বীজ রাত্রে পানি বা দুধে ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে।
আমাদের অন্যান্য প্রডাক্ট কিনতে নিচের অর্ডার করুন বাটনে ক্লিক করুন