আমরা ১০০% বিশুদ্ধ অর্গানিক পণ্যের নিশ্চয়তা দিয়ে থাকি। ভেজাল ও কেমিক্যালমুক্ত খাবারের জন্য আমাদের উপর আস্থা রাখতে পারেন।
আপনার ক্রয়কৃত পণ্য থেকে অর্জিত মুনাফার একটি অংশ ব্যয় হবে, অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণার্থে আমাদের নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে, ইনশাআল্লাহ। আপনিও অসহায়-দুঃস্থ মানুষের সাহায্যে আমাদের ফাউন্ডেশনে যুক্ত থাকুন পণ্য বাজার থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে।
সূর্যমুখী গাছ, বৈজ্ঞানিক নাম Helianthus annuus একটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এই গাছের বীজ থেকে উৎপন্ন হয় সূর্যমুখী বীজ যা সরাসরি খাদ্য হিসেবে বা তেল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
সূর্যমুখী বীজ, যা সাধারণত “সানফ্লাওয়ার সিড” নামে পরিচিত সারা বিশ্বে একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণে সমৃদ্ধ খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র সুস্বাদু নয় বরং স্বাস্থ্য উপকারিতার জন্যও পরিচিত। বাংলাদেশে সূর্যমুখী বীজের চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিশেষত এর পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহারের কারণে।
সূর্যমুখীর বীজ শরীরের নানা রোগ সারিয়ে তোলে ও নানাভাবে শরীরকে সুরক্ষিত রাখে। সূর্যমুখীর বিচিতে রয়েছে উন্নতমানের ভিটামিন ‘ই’ যা এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও শরীরের বিভিন্ন অংশের জ্বালাপোড়া কমায়। নিয়মিত এটি খেলে অস্টিওআর্থারাইটিস, অ্যাজমা ও বাতরোগ নিরাময় হয়।
এন্টি-ইনফ্লেমেটরি উপাদান
সূর্যমুখীর বিচিতে রয়েছে উন্নতমানের ভিটামিন ‘ই’ যা এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও শরীরের বিভিন্ন অংশের জ্বালাপোড়া কমায়। নিয়মিত এটি খেলে অস্টিওআর্থারাইটিস, অ্যাজমা ও বাতরোগ নিরাময় হয়।
হাড় শক্তিশালী করে
হাড়ের সুস্থতার জন্য ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম দুটোই খুব জরুরি। সূর্যমুখীর বিচি খনিজ পদার্থের খুব ভালো উৎস, তাই এটি সুস্থ হাড় গঠনে সহায়তা করে।
ক্যান্সার প্রতিরোধক
এই বীজে আছে উচ্চমানের ফাইটোস্টেরল ও লিগন্যানস যা ক্যান্সার প্রতিরোধক। এসব উপাদান শরীরে ক্যান্সারের কোষ তৈরি হতে দেয় না।
ত্বক কোমল রাখে
সূর্যমুখীর বিচি ফ্যাটি এসিডের ভালো উৎস হওয়ায় ত্বকের এলাস্টিক ধরে রেখে ত্বককে মসৃণ ও কোমল রাখে।
সূর্যমুখী বীজ দুইভাবে খাওয়া যায়—কাঁচা বা ভাজা। কাঁচা বীজ পুষ্টিগুণ ধরে রাখে, তবে ভাজা বীজের স্বাদ অধিক প্রিয়। ভাজা বীজে লবণ বা হালকা মসলা যোগ করা যেতে পারে। তবে অতিরিক্ত লবণ ব্যবহার করা স্বাস্থ্যকর নয়।
প্রতিদিন খাওয়ার পরিমাণ: বিশেষজ্ঞরা প্রতিদিন ১-২ টেবিল চামচ (প্রায় ২৮-৩০ গ্রাম) সূর্যমুখী বীজ খাওয়ার পরামর্শ দেন। এর চেয়ে বেশি খাওয়া শরীরে ক্যালোরি বৃদ্ধির কারণ হতে পারে।
| Product | Subtotal |
|---|---|
| সূর্যমুখী বীজ - ৫০০ গ্রাম × 1 | ৳ 360.00 |
| Subtotal | ৳ 360.00 |
| Total | ৳ 360.00 |
Welcome to Panno Bazar Conversation